মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বাড়ল টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানি, বাংলাদেশ পাবে কত?

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানিতে বড় ধরনের পরিবর্তন এনেছে আইসিসি। বাংলাদেশ গত দুই আসরে ১ লাখ মার্কিন ডলার করে পেলেও সপ্তম স্থানে থেকে এবার পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার বা ৮ কোটি ২০ লাখ টাকা। ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজ মানি বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। গত দুই আসরে চ্যাম্পিয়ন দলের পুরস্কারের পরিমাণ ছিল ১৬ লাখ ডলার।এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লাখ ডলারে।এবারের আসরের রানার্স আপ পাবে গত দুই মৌসুমের চ্যাম্পিয়নের চেয়ে বেশি অর্থ। গত দুই আসরে রানার্স আপ দল ৮ লাখ ডলার করে পেলেও এবার তারা পাবে ২১ লাখ ডলার। এদিকে তৃতীয় স্থানে থেকে চক্র শেষ করা ভারত পাবে ১৪ লাখ ৪০ হাজার ডলার।চতুর্থ স্থানে থেকে ১২ লাখ ডলার পাবে নিউজিল্যান্ড। এভাবেই ক্রমান্বয়ে নির্ধারণ করা হয়েছে প্রাইজ মানি। যেখানে আগে ষষ্ঠ ধেকে নবম স্থানে থাকা সবগুলো দলকেই দেওয়া হত সমান ১ লাখ ডলার করে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রথমবারের মতো ফাইনালে উঠে আসা দক্ষিণ আফ্রিকা।ঐতিহ্যবাহী লর্ডসে ১১ জুন শুরু হবে ক্রিকেটের এই মর্যাদার লড়াই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102