শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

সাবেক এমপি ধনুর দুর্নীতির ইতিহাস দীর্ঘ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার আসামি এমপি ধনু। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ধনুর দুর্নীতির ইতিহাস অনেক পুরনো। সেইসঙ্গে ধনুর সিন্ডিকেট নানা অপকর্মে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে।  ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি “হাসপাতালে ধনু এমপির শাসন” শিরোনামে ধনু ও তার সিন্ডিকেটের নৈরাজ্যের খবর প্রকাশ করে । ওই খবরে বলা হয়, ধনুর ডিও লেটারে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদারি নিয়ে ধনুর মামাতো ভাই গরিবের বরাদ্দের টাকা আত্মসাৎ করেন।২০১৮ সালের নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে  নির্বাচিত হন ধনু। নির্বাচনী হলফনামায় কাজিম উদ্দিন ধনুর হাতে নগদ টাকার পরিমাণ ৪ লাখ ৮২ হাজার টাকা। এর মাত্র ৪ বছর পরে নির্বাচনী হলফনামায় তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৬৩৩ টাকায়। এ সময় এক কোটি ১৮ লাখ টাকা ব্যাংক ঋণের এক কোটি ১৪ লাখ টাকা পরিশোধ করে দেন তিনি।দুর্নীতির মাধ্যমে এই অর্থ উপর্যনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102