বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষ হয়েই কাজ করে যাব : রাষ্ট্রপতি এক কোটি টাকার ছিনতাইয়ের রেশ না কাটতেই উত্তরায় ফের ছিনতাই, পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্তরায় অস্ত্রের ভয় দেখিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ পাচারকারী আটক রোববার সংসদ অভিমুখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের পদযাত্রা খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী

ফাইনালে যেতে ‘বিশেষ’ কিছু করতে চায় আর্সেনাল কোচ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গতরাতে নিজেদের মাঠে হেরে গেছে আর্সেনাল। পিএসজির কাছে ১-০ গোলের এই হারে ফাইনালে ওঠার পথ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে গানারদের জন্য। তবে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জায়গা পেতে হলে প্যারিসে ‘বিশেষ কিছু’ করতে হবে তাদের। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই খাভিচা কাভারেস্খেলিয়ার পাস থেকে ওসমান দেম্বেলে গোল করে পিএসজিকে এগিয়ে নেন।শেষ পর্যন্ত তার করা সেই একমাত্র গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। এখন দ্বিতীয় লেগে পার্ক দে প্রিন্সেসে গিয়ে পিএসজির বিপক্ষে এক গোলের ব্যবধান ঘোচাতে হবে আর্সেনালকে।ম্যাচের পর আর্তেতা বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিততে চাইলে কিছু বিশেষ করতে হয়। ফাইনালে থাকতে হলে আমাদের প্যারিসে গিয়েই বিশেষ কিছু করতে হবে।

চ্যাম্পিয়নস লিগে ১৫ বছরেরও বেশি সময় পর এটি আর্সেনালের প্রথম সেমিফাইনাল। সর্বশেষ তারা ফাইনালে উঠেছিল ২০০৫-০৬ মৌসুমে। অন্যদিকে, পিএসজির লক্ষ্য তাদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102