সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সেনাপ্রধানের উপস্থিতিতে ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী সারের অবৈধ মজুত ও ডিলার নিয়োগে অনিয়ম তদন্তে সংসদীয় কমিটির উদ্যোগ বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে? বাংলাদেশ দলে এমন বিশৃঙ্খলা কি প্রথম দেখলেন: পাল্টা প্রশ্ন সিমন্সের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের আমন্ত্রণ রাতে ব্যালন ডি’অর, বাংলাদেশে কখন ও কোথায় দেখবেন শিশুর শরীরে প্রোটিনের ঘাটতি হলে কীভাবে বুঝবেন? ইরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের কর্মকর্তারা, লক্ষ্য কী? দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় কম্বল ও মাদক উদ্ধার সবার নৈতিক দায়িত্ব জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে আইডেক্স ২০২৭ ও ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আয়োজন করা হবে ১৮তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইডেক্স) এবং অষ্টম ন্যাভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন (ন্যাভডেক্স)।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইডেক্স ও ন্যাভডেক্সে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা খাতের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হয়। এসব প্রদর্শনীতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়। আমন্ত্রণবার্তায় শেখ হামদান বলেন, ‘এই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে এবং প্রদর্শনী দুটির সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি তার সম্মান ও গভীর শ্রদ্ধার কথা জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102