শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন ডেপুটি স্পীকার কায়সার কামাল ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ কুষ্টিয়ায় পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্ক আজকের স্বর্ণের দাম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ‘সার আছে’, কৃষকের ভোগান্তি কমছে না দারুল আজহার মডেল মাদ্রাসার দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশন শুরু দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান মেসির সর্বকালের সেরা নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝেন না : জিদান

আরসাপ্রধান আতাউল্লাহসহ ৫ সহযোগী কারাগারে

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
মায়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ আদেশ দেন।বাকি আসামিরা হলেন মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মো. আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বিষয়টি নিশ্চিত করেন।১৭ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ১০ তলা ভূমি পল্লী টাওয়ারের অষ্টম তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। একই দিনে ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার ১৫ তলা গার্ডেন সিটির ১০ তলার ফ্ল্যাট থেকে দুজন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102