শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ

কুমিল্লা সীমান্তে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
কুমিল্লা সীমান্তে পৃথক দুইটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা মোবাইল সেট ও ভারতীয় কাপড়সহ প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।  সোমবার (২৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমানগন্ডা বিওপির সদস্যরা সোমবার দুপুরে চৌদ্দগ্রাম সীমান্তে একটি অভিযান পরিচালনা করেন।এ সময় বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর কাচিগাং এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২১টি নতুন ও পুরাতন মোবাইল সেট জব্দ করা হয়। জব্দকৃত ফোন সেটের বর্তমান বাজার মূল্য ৫১ লাখ ৯৯ হাজার ৮৫৪ টাকা।অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে কটকবাজার পোস্ট বিজিবি সদস্যরা সোমবার ভোরে অভিযান পরিচালনা করেন কুমিল্লা সদর উপজেলার পাচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ১৭ হাজার ৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিস শাড়ি, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি এবং ১টি মিনি ট্রাক জব্দ করা হয়। এসব মালামালের বর্তমান বাজার মূল্য ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা।জব্দকৃত সকল মালামাল বিধিমোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102