রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ উত্তরায় ‘আলোকিত কুরআন’ কর্মসূচিতে ১৫ শিক্ষার্থীকে কুরআন ও সনদ প্রদান উত্তরা ১৫ নম্বর সেক্টরে ৩০০ গাছ রোপণ, সবুজ পরিবেশ গড়ার উদ্যোগ নজরুলের মানবতা, সাম্য ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি

উত্তরায় শ্রমিক-পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

তীব্র দাবদাহে রাজধানীর উত্তরায় পরিবহন শ্রমিক, রিক্সাচালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি বৃহত্তর উত্তরা থানা নেতৃবৃন্দরা।

আজ (শনিবার) দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টর জমজম টাওয়ার এলাকায় প্রায় পাঁচ সহস্রাধিক মানুষের হাতে বোতলজাত খাবার পানি ও স্যালাইনের প্যাকেট তুলে দেন নেতারা।

পানি বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি বৃহত্তর উত্তরা থানার সভাপতি ও ৫১ নং ওয়ার্ড যুবলীগ নেতা অহিদুজ্জামান খান (রুমন) বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান তাপপ্রবাহে আমরা অসহায় রিক্সাচালক ও পথচারীদের হাতে পানিসহ স্যালাইন তুলে দিচ্ছি। এতে করে এই মানুষগুলো কিছুটা হলেও উপকৃত হবে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি বৃহত্তর উত্তরা থানা সবসময় জনহিতমূলক কর্মকাণ্ডে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। যেকোন সংকট মোকাবেলায় আমরা মানুষের পাশে আছি।
ঠান্ডা পানি পেয়ে রিক্সাচালক জীবন মিয়া জানায়, গরমে রিক্সা চালানো অনেক কষ্টের। প্রচুর ঘাম বের হয় শরীর থেকে। পানি আর স্যালাইন মিশিয়ে খেলে একটু ভালো লাগে।

এসব শ্রমজীবি এবং পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মিয়া শরীফুল ইসলাম, সহ-সভাপতি মোশারফ হোসেন জুয়েল, মো. নজরুল ইসলাম, সদস্য- রাজিব মণ্ডল, মোহাম্মদ ইউসুফ জামান, শওকত রহমান, ইসমাইল, সারোয়ার, বিশিষ্ট যুবনেতা মো. মনির হোসেনসহ তুরাগ থানা বিসিডিএস সভাপতি কাজী নাসির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102