মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সাভার ও আমিনবাজার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ব্রাজিলের এই বিশ্বরেকর্ড আগামী চার বছরেও কেউ ভাঙতে পারবে না মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড সাভারে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত ভেনিজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ৫৮ হাজারের বেশি ভবন বাংলাদেশকে ভালোবাসি আমরা হৃদয়ভাঙা কষ্টের মাঝেও স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

দিয়াবাড়িতে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছে স্বামী

বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

রাজধানীতে ব্যস্ত সড়কে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে স্বামী। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানী তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার মেট্রোরেলের ৪৫ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে রক্তাক্ত ওই নারীর নাম লতিফা (২৮)। পুলিশ জানায়, স্বামী রবিউল ওই নারীকে ছুরিকাঘাত করেছে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত লতিফাকে উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওই মহিলাকে এক ব্যক্তি চাকু দিয়ে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে আহত নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার উত্তরা নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ওই নারীকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছি। পরে ডাক্তার ঢাকা মেডিকেলে রেফার্ড করেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102