বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হামলা করে আহত করার অভিযোগ যুক্ত হচ্ছে অতিরিক্ত দুটি মেট্রো ট্রেন রাষ্ট্রপতি পদে জমা পড়েছে ৩টি মনোনয়নপত্র ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে এডাস্টের ডকুফিল্ম ‘কাগজের মানুষ’ প্রদর্শিত শ্যামলীতে টিনশেড ঘরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের আরেকটি মনোনয়নপত্র জমা দিল জামায়াত আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ নোয়াখালীতে মাদকের ডাল নয়, শেকড় উপড়ে ফেলা হবে: ডিআইজি

মুজিবনগর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৯ জুন, ২০২৬

মেহেরপুরের মুজিবনগরে ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে।

নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক জানান, বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা করেছিলেন কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সীমান্তের শুন্য রেখা থেকে তাদের ফেরত নেন।

চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬; ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪; ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ৭; ধলা সীমান্তে ৩ জন ও কাজিপুর সীমান্তে ২ জনকে পুশইনোর চেষ্টা করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102