মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না যুক্তরাষ্ট্র সাভার ও আমিনবাজার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ব্রাজিলের এই বিশ্বরেকর্ড আগামী চার বছরেও কেউ ভাঙতে পারবে না মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড সাভারে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত ভেনিজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ৫৮ হাজারের বেশি ভবন বাংলাদেশকে ভালোবাসি আমরা হৃদয়ভাঙা কষ্টের মাঝেও স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

সাভার ও আমিনবাজার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

অদ্য ৩০ জুন ২০২৬, সকাল ৯:০০টায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সাভার উপজেলার সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ভূমি মন্ত্রণালয়ের মালিকানাধীন এ জমিতে সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে সিনিয়র সচিব জানান, প্রকল্পটি ইতোমধ্যে একনেক সভায় অনুমোদিত হয়েছে। তিনি বলেন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মিত হলে উপজেলা ভূমি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস একই ভবনে স্থানান্তর করা সম্ভব হবে। এর ফলে জনগণ এক ছাতার নিচে ভূমি জরিপ, মিউটেশনসহ অন্যান্য ভূমিসেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন।

 

এরপর তিনি সাভার উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সকল কর্মকর্তাকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত দেখতে পান এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান, ভূমি উন্নয়ন কর আদায়ের কার্যক্রম চলমান রয়েছে এবং সাধারণ দাবির ১০০ শতাংশ আদায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সিনিয়র সচিব মিউটেশনসহ অন্যান্য ভূমিসেবা জনগণকে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও যথাযথভাবে প্রদানের নির্দেশনা প্রদান করেন।

 

পরবর্তীতে তিনি ভূমি মন্ত্রণালয়ের চলমান হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং খতিয়ান ও হোল্ডিংয়ের ভুল সংশোধন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি জানান, ভূমিসেবা সিস্টেমে শতভাগ হোল্ডিং ও খতিয়ান এন্ট্রি এবং বিদ্যমান তথ্যগত ত্রুটি সংশোধনের লক্ষ্যে ইউএনডিপি, বাংলাদেশের সহযোগিতায় কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ৮টি জেলায় পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় হোল্ডিং ও খতিয়ানের ডেটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের সকল জেলায় বাস্তবায়ন করা হবে।

সিনিয়র সচিব ডেটা এন্ট্রি ও সংশোধন কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, এ কার্যক্রম সম্পন্ন হলে ভূমিসেবা ব্যবস্থা আরও সহজ, জনবান্ধব ও স্বয়ংক্রিয় হবে।

এ ছাড়া সকাল ১০:৩০টায় তিনি আমিনবাজার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান, ভূমি উন্নয়ন কর আদায়ের কার্যক্রম চলমান রয়েছে এবং সাধারণ দাবির ৮৮ শতাংশ আদায় সম্পন্ন হয়েছে।

সিনিয়র সচিব শতভাগ ভূমি উন্নয়ন কর আদায় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মিউটেশনসহ সকল ভূমিসেবা জনগণকে কোনো ধরনের হয়রানি ছাড়াই স্বচ্ছ, দ্রুত ও যথাযথভাবে প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102