বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বাগদানের ইঙ্গিত, কাকে বিয়ে করছেন অভিনেত্রী নাজনীন নীহা?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৯ জুন, ২০২৬

কয়েক মাস আগে নিজের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। তবে আজ সামাজিক মাধ্যমে তার একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন নীহা। সেখানে দেখা যায়, তিনি স্ট্যাটাসে ‘এঙ্গেজড’ উল্লেখ করেছেন। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—তাহলে কি অভিনেত্রী বাগদান সম্পন্ন করেছেন?

বিষয়টি জানতে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।

এদিকে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ তার হবু জীবনসঙ্গীর ছবি দেখতে চেয়েছেন, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবি জানিয়েছেন। তবে এসব মন্তব্যেরও কোনো উত্তর দেননি অভিনেত্রী।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে নাজনীন নীহা নিজের ফেসবুক স্টোরিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে হলুদ লাগানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে সে সময় অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ছবিটি একটি নাটকের দৃশ্য এবং বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

এবার অবশ্য পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ, বাগদানের ইঙ্গিত দিয়ে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করলেও বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নাজনীন নীহা। ফলে এটি সত্যিই তাঁর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সূচনা, নাকি অন্য কোনো কারণ—সেটি জানতে ভক্তদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

২০২৩ সালে তিনি ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর অল্প কিছু নাটক করে জনপ্রিয়তা পান তিনি। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ‘একটা তুমি লাগবে’, ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’ অন্যতম। সবশেষ গত ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ‘মায়াপাখি’ নাটক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102