মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নিরাপত্তা রক্ষায় রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ২০ বছর বনাম ৫ বছরের বিরোধ ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ মার্কিন অবরোধকে পাত্তা দিল না চীনা ট্যাংকার, প্রথমবারের মতো হরমুজ অতিক্রম চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা মন্ত্রীদের সঙ্গে বিজিএমইএ বৈঠকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানানো হয়েছে

সাংবাদিকদের সংগঠন `ডিএমজেএফ’ এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

‘ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে’ স্লোগানকে সামনে রেখে ঢাকা মহানগরে স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্টস ফোরাম (ডিএমজেএফ)। সোমবার সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারের একটি রেস্তোরাঁয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

সর্বসম্মতিক্রমে সংগঠনের আহ্বায়ক করা হয় একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারজানা শোভাকে এবং সদস্য সচিব করা হয়েছে বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সিনিয়র রিপোর্টার (বঙ্গভবন প্রেস উইং সংযুক্ত) শফিকুল ইসলামকে (রাসেল)। অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক নয়া দিগন্তের অনলাইন এডিটর মোহাম্মদ হাসান শরীফ, ইংরেজি দৈনিক দ্য নিউ নেশনের সিনিয়র ফটো জার্নালিস্ট মইন উদ্দিন আহমেদ, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন ও দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার রাহাত হুসাইন।

সংগঠনের আহ্বায়ক ফারজানা শোভা জানান, মূলধারার গণমাধ্যমে কর্মরত ঢাকা মহানগরে স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠন তৈরি করা হয়েছে। এই সংগঠনে সদস্যদের পেশাগত মানোন্নয়নই মূল লক্ষ্য।

সদস্য সচিব শফিকুল ইসলাম বলেন, পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে ডিএমজেএফ।

আলোচনায় আহ্বায়ক কমিটির নেতারা বলেন, ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে এ ফোরাম। এছাড়া পেশাদার সাংবাদিকদের স্বীকৃতির জন্য প্রেস কাউন্সিলকে আরো জোরদার ভূমিকা রাখারও তাগিদ দেন উপস্থিত নেতারা। নবগঠিত কমিটির প্রথম সভায় নতুন সদস্য আহ্বানেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102