সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়ুর্বেদিক ওষুধের আধুনিক সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থা নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর জানায় ক্রাইম পেট্রোলে আসক্ত কিশোরী বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। তিস্তার পানি বিপৎসীমার নিচে, নীলফামারীতে বন্যার শঙ্কা নেই মিছিলের সময় আ. লীগের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

উত্তরা ব্যাংকের ইপিএস বিপর্যয়: ৫৯% হ্রাস

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে ব্যাংকটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৯ শতাংশ কমেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৮৩৭তম বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৮২ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা আয় হয়েছিল।

সর্বশেষ প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৯০ পয়সা, যা গতবছর একই সময়ে ৫ টাকা ৬২ পয়সা ছিল।

গত ৩০ জুন,২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৯২ পয়সা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102