রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

যুবলীগ নেতা-কর্মী গুলিবিদ্ধের ঘটনায় ঈশ্বরদীতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

পাকশীতে বালুমহালে সংঘঠিত গোলাগুলিতে যুবলীগের নেতা-কর্মী আহত হওয়া এবং এঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা প্রচারণার প্রতিবাদের মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শহরের আকবরের মোড় হতে যুবলীগের তৃণমূল নেতাকর্মীর ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র বাজারের এক নম্বর গেট এলাকায় যুবলীগের তৃণমূল নেতা-কর্মীরা  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শনিবার (৩ নভেম্বর) পাকশীতে বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় আমাদের যুবলীগ নেতা ও কর্মী সম্রাট, মাসুম, সুইটসহ আরও অনেকেই আহত হয়েছে।  ঈশ্বরদী যুবলীগের নেতৃত্বদানকারী হামলাকারী সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক ঘটনার পর শহরে মিছিল নিয়ে যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসকে দায়ী করে মিথ্যাচার করে। অথচ দোলন বিশ্বাস ঘটনাস্থলে ছিলো না এবং বালু মহালের সাথে তার কোন সম্পর্ক নেই। হামলাকারীদের মিথ্যাচারে প্রভাবিত হয়ে প্রকৃত সত্য যাচাই-বাছাই এবং তদন্ত না করে বালুমহালে সংঘঠিত গোলাগুলির অসত্য সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102