সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় কম্বল ও মাদক উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার বিজয়পুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ১৮ হাজার টাকা মূল্যের চোরাই ভারতীয় কম্বল ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।

এরআগে, গতকাল (রবিবার) সন্ধ্যা ও রাতে জোড়া অভিযান চালানো হয়। তবে ঘটনাস্থল থেকে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত পৌনে ১০টার দিকে বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি টহল দল ১১৪৮ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘প্রেম বাজার’ এলাকায় তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব কম্বলের আনুমানিক মূল্য এক লাখ টাকা।

এর আগে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে ১১৫০ নম্বর মেইন পিলারের কাছে আরেকটি মাদকবিরোধী অভিযান চালায় বিজিবির টহল দল। সীমান্ত থেকে পাঁচশো গজ ভেতরে ‘পশ্চিম বিজয়পুর’ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৮ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া এক লাখ টাকার কম্বল নেত্রকোনা কাস্টমস অফিসে এবং ১৮ হাজার টাকার মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।

সীমান্তে চোরাচালান, মাদক ব্যবসা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখে দিতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102