সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

এবার যে কারণে ট্রলের মুখে নোরা ফাতেহি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

আবারো ট্রলের শিকার হয়েছেন বলিউডের আইটেম কন্যা নোরা ফাতেহি। আর এবার তিনি ট্রলের শিকার হয়েছেন ভারতের জাতীয় পতাকা উল্টো করে ধরে। কাতারের দোহায় আল বিদা পার্কে ফিফা ওয়ার্ল্ড কাপের ফ্যান ফেস্টের মঞ্চে এ ঘটনা ঘটে।

দোহায় ফ্যান ফেস্টের মঞ্চে নোরা ফাতেহির ভিডিওতে পারফরম্যান্সের পর জাতীয় পতাকা ওড়াতে দেখা গেছে নোরাকে। ভুলবশত জাতীয় পতাকা উল্টো করে ধরে ফেলেন। সেখানে উপস্থিত নোরা ফাতেহিকে ‘জয় হিন্দ’ বলে স্লোগান দিতেও শোনা গেছে। আর এটিকে জাতীয় পতাকার অবমাননা বলেই মনে করছেন নেটিজেনরা।

নোরার ভিডিওর নিচে এসে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। কেউ লেখেন, ‘তেরঙ্গা (ভারতের পতাকা) ঠিক সে ধরো’। আর একজন লিখেছেন, ‘ভারতীয় পতাকা উল্টো করে কেন ধরেছেন ম্যাডাম।’ কারোর মন্তব্য, ‘নাচ করতে গেছেন তো ওটাই করুন, জাতীয় পতাকার অবমাননা করবেন না।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102