রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- নূরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ও স্ত্রী মাসুমা আক্তার।

বৃহস্পতিবার দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

২০১৭ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন মো. মুখলিছ মিয়া। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেবন মিয়া।

বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া দলীয় মনোনয়ন বঞ্চিত হন। তাই তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।

এদিকে নির্বাচনে স্বামী-স্ত্রীর চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিলের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

স্ত্রীর মনোনয়নপত্র দাখিলের বিষয়ে মো. মুখলিছ মিয়া বলেন, আমার বিরুদ্ধে বহু আগে থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের কারণে আমি নির্বাচন করতে না পারলে আমার স্ত্রী নির্বাচন করবেন। যদি বাছাইকালে কোনো সমস্যা না হয়, তাহলে আমার স্ত্রী মাসুমা আক্তার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102