সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

খিলক্ষেতে সেনাবাহিনী-বিআরটিএর যৌথ অভিযান

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিআরটিএর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩রা জুন,২০২৫) দুপুর ১১:৪৫ থেকে ১:৪৫ পর্যন্ত উত্তরা আর্মি ক্যাম্পের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ২৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে একটি বাস জব্দ করা হয়।

খিলক্ষেতে সেনাবাহিনী-বিআরটিএ যৌথ অভিযান | ছবি: উত্তরা নিউজ

অভিযানে দেখা যায়, বেশ কিছু বাসে ছিল মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্রের অনুপস্থিতি, অবৈধ হাইড্রোলিক হর্ন এবং নির্ধারিত রুট লঙ্ঘনের মতো গুরুতর অনিয়ম। এসব অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় বিআরটিএর মোবাইল কোর্ট ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান জাতীয় প্রেক্ষাপটে জনসাধারণের জান-মাল রক্ষায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এটি একটি কার্যকর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102