সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত গাজীপুরে টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহবান বস্তাবন্দি অজ্ঞাত নারী ও নবজাতকের লাশ উদ্ধার, ফেসবুকে তোলপাড় প্রশ্নপত্রে দাগ দেওয়ায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, পাশের কেন্দ্রে হামলা-ভাংচুর বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল

চলতি বছর হজপালন করতে গিয়ে ১০ জন বাংলাদেশির মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৬ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চলতি বছরে পবিত্র হজ্জ পালনে সৌদি আরবে গিয়ে ১০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী। মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় ছয়জন। সর্বশেষ গত ২৪শে মে মৃত্যুবরণ করেছেন রংপুর পীরগঞ্জের মোঃ সাহেব উদ্দিন (৬৯)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (২৬শে মে,২০২৬) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে এসব মৃত্যুর সংবাদ জানানো হয়েছে।

পোর্টালে হজে গিয়ে ১০ জন মৃত্য ব্যক্তির পরিচয় প্রকাশ করেছেন। তাঁরা হলেন, গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর ২রা মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) এবং ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), ১০ মে মারা যান নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (৭২), ১৪ মে মারা যান চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (৭২), ১৭ মে মারা যান গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (৬১) এবং ১৯ মে মারা যান চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা (৬৩)।

উল্লেখ্য, সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102