শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চার শিল্প এলাকা প্রায় স্বাভাবিক, আশুলিয়ায় পাল্টাপাল্টি ধাওয়া যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়ার্দার গ্রেফতার পুতিনের কাছে মোজতবা খামেনির বিশেষ বার্তা বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত “পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী” স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়ার্দার গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নেতা মোহাম্মদ সোহাগ জোয়ার্দারকে (৪১) গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি অভিযানিক দল উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সোহাগ জোয়ার্দার ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহাগ জোয়ার্দারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় তিনটি এবং উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে প্রতারণা, মারধর, নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযোগ রয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102