শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ

সরকার গৃহহীন মানুষের আবাসন সমস্যা নিরসনে কাজ করছে

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গৃহহীন মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধ্বস, নদীভাঙন এ দেশের সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। এসব দুর্যোগের কারণে গ্রামীণ জনগোষ্ঠীতে বাস্তুচ্যূত পরিবার ও গৃহহীনতার সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে।

দেশের সব নাগরিক নিজস্ব ঠিকানা পাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এএসএফের এবারের থিম ‘স্থিতিস্থাপক আশ্রয় এবং বসতি-নীতি ও অনুশীলন’। বাংলাদেশ সরকার এএসএফের এ অবস্থানকে সমর্থন করে। এর মাধ্যমে দেশের কেউ গৃহহীন থাকবে না বা পিছিয়ে থাকবে না। সবাই তাদের নিজস্ব ঠিকানা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্রতিশ্রুতি দিয়েছেন।

এনামুর রহমান বলেন, এই সম্মেলনের মাধ্যমে আমরা সর্বস্তরের (স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক) শেল্টার কমিউনিটি অব প্র্যাকটিসে জ্ঞান, অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো ভাগাভাগি করে নেওয়ার একটি প্লাটফর্ম তৈরি করতে সক্ষম হব। আমি বিশ্বাস করি, এ জাতীয় ফোরাম শক্তিশালী করা দরকার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102