রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা, প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: আলফাজ উদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন মোঃ আলমগীর হোসেন (ফিরোজ শাহজালাল বিমানবন্দরে ডায়মন্ড ও স্বর্ণালংকার জব্দ, যাত্রী গ্রেফতার ‘কাজী নজরুল ইসলাম: স্বাধীনতা ও মানবতার বিশ্বজনীন কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো আধুনিকায়ন করার সিদ্ধান্ত ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী খিলক্ষেত থানার ওসি: শরীরে অস্ত্রোপচারের ধকল, তবু ফিরলেন কর্মস্থলে! গাজীপুরে হেমস গার্মেন্টস পরিদর্শনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আমদানিকৃত গমের মান যাচাইয়ে কোনো শৈথিল্য নয়: খাদ্যমন্ত্রী আফরোজা খানম স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: আলফাজ উদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন মোঃ আলমগীর হোসেন (ফিরোজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাজধানীর উত্তরায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মোঃ আলমগীর হোসেন (ফিরোজ)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবা প্রদানে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি পেশায় একজন ডিপ্লোমা ইন নার্সিং এবং টেকনিক্যাল ইনচার্জ হিসেবে উত্তরা এলাকার একটি হাসপাতালে কর্মরত।

‘জাগ্রত জুলাই ফোরাম’-এর সৌজন্যে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মারকে লেখা রয়েছে— “শহীদদের আত্মত্যাগ, আমাদের দায় ও নতুন বাংলাদেশ”। জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়ার মতো মানবিক কাজে নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতা সংকটের সময় আহত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের সম্মাননা স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102