হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ আটক করা হয়েছে। টিভি দেখুন গতকাল (৫ অক্টোবর) মহাপরিচালকের নিকট থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (সি-শিফট)-এর কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় জি৯ ফ্লাইটযোগে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। তল্লাশিকালে যাত্রী মোহাম্মদ শাহীন এর ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ; কে এম ফজল হক -এর ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও ১টি ল্যাপটপ এবং বেলায়েত ভূইয়ান হোসাইন-এর ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও ১টি ল্যাপটপ আটক করা হয়।
সব মিলিয়ে এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, ১টি মোবাইল ফোন এবং ৩টি ল্যাপটপ আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।বিমানবন্দরে বর্তমানে যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।