সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাজপথের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় শিমুল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম। ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর

সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা বনপাড়ার বাসিন্দা আবুল হাশেম খান ও নূরে জা তালুকদারের ছেলে মো. আনোয়ার হোসেন খান সুইডেন বিএনপির নরল্যান্ডের উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তিনি পারিবারিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ও প্রবাস জীবনে রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার দাদা মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া যার হাত ধরেই কেন্দুয়া উপজেলা বিএনপির যাত্রা শুরু হয়েছিল।

রবিবার (৪ অক্টোবর) ইউরোপিয়ান সুইডেন শাখা বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে নরল্যান্ডের উত্তর শাখা সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন প্রবাসী মো. আনোয়ার হোসেন খান। তিনি দীর্ঘদিন ধরে ইউরোপের সুইডেনে Norwegian Airlines কোম্পানিতে কর্মরত রয়েছেন।

সুইডেন শাখা বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান কাননের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

প্রবাসে থেকেও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে আনোয়ার হোসেন খানের এ অর্জনে নেত্রকোণা তথা কেন্দুয়া উপজেলার নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।
তাঁর এ সাফল্য প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102