সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজধানীর শাহজানপুর থানা এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালে এক কিশোরী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে হাসপাতালে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া কিশোরীর নাম মাহিমা (১৩)।

পুলিশ বলছে, স্বজনদের অভিযোগ হলো, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর মাহিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সময়মতো অস্ত্রোপচার না করায় তার মৃত্যু হয়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে আনার সময় ওই রোগীর অবস্থা গুরুতর ছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার রেজওয়ানুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত শনিবার ওই কিশোরী মারা যায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করছিল পরিবার। ক্ষতিপূরণ না পেয়ে তারা হাসপাতালে হামলা–ভাঙচুর করে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড পেটব্যথা নিয়ে মাহিমাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে তার আলট্রাসনোগ্রাফি করা হয়। পরীক্ষায় তার অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। তবে অস্ত্রোপচারকক্ষে নেওয়ার আগে গত শনিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে স্বজনেরা অভিযোগ করে পুলিশকে বলেছেন, চিকিৎসকদের অবহেলার কারণে মাহিমাকে বাঁচানো যায়নি।

প্রথম আলোর খবর

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102