বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে নওগাঁ-৪ আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক কালীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল পৌর কর্মচারীর একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ ‘নিখোঁজ’ ফটোসাংবাদিক বাদল দাস কারাগারে

নওগাঁ-৪ আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নওগাঁর-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাবেক যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান ফিরোজ, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, সাবেক যুবনেতা নুর বক্স মণ্ডল, মোজাদ্দিদ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, সাবেক ছাত্রনেতা ও কশব ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান এবং জিয়া সাইবার ফোর্সের আকিব জাওয়াদ চৌধুরী।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা ডাঃ ইকরামুল বারী টিপু এমপির দ্রুত সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে ডাঃ ইকরামুল বারী টিপু এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বাদ মাগরিব উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে খাবারের আয়োজন করা হয়

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102