বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে নওগাঁ-৪ আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক কালীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল পৌর কর্মচারীর একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ ‘নিখোঁজ’ ফটোসাংবাদিক বাদল দাস কারাগারে

প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ভোলার প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট করার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী আমিনুল হক ভোলার প্রতিটি গ্রামে গবাদিপশু ও হাঁস-মুরগির বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে দেওয়া ঋণের পরিমাণও প্রয়োজন অনুযায়ী বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ বৃহস্পতিবার সকালে ভোলার ইলিশায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ‘ইলিশা বায়োগ্যাস পল্লী’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বর্তমানে দেশে জ্বালানি সংকট রয়েছে। এই সংকট মোকাবিলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির উৎস হিসেবে বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুধু ভোলা নয়, সারা দেশে যেখানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের সুযোগ রয়েছে, সেখানে এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে বড় ধরনের অবকাঠামোর প্রয়োজন নেই। প্রায় তিনটি গরুর বর্জ্য দিয়েও একটি বায়োগ্যাস প্ল্যান্ট করা সম্ভব। ফলে যেসব পরিবার গবাদিপশু কিংবা হাঁস-মুরগি পালন করে, তারা সহজেই এ প্রযুক্তি ব্যবহার করে নিজেদের জ্বালানির চাহিদা মেটাতে পারে।

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকারের ঋণ সহায়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। ঋণের সুদের হার প্রথম পর্যায়ে ৫ শতাংশ এবং পর্যায়ক্রমে তা কমে আড়াই শতাংশে নেমে আসে। প্রয়োজন হলে এই ঋণের পরিমাণ আরও বাড়ানো যায় কি না, তা যাচাই-বাছাই করে পরিকল্পনা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ আরও বেশি সুবিধা নিতে পারেন।

ইলিশা বায়োগ্যাস পল্লীর উদাহরণ তুলে ধরে আমিনুল হক বলেন, এখানে আটটি গরুর গোবর ব্যবহার করে প্রায় ২০০ ঘনফুট ক্ষমতার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। উদ্যোক্তা নিজে ব্যবহারের পাশাপাশি আশপাশের মানুষকেও এর সুবিধা দিচ্ছেন। এর মাধ্যমে জ্বালানি ব্যবহারের খরচ কমানোর পাশাপাশি উদ্যোক্তার আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, বায়োগ্যাসের ব্যবহার শুধু জ্বালানি সাশ্রয়ের জন্য নয়, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। গবাদিপশু ও হাঁস-মুরগির বর্জ্য কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদনের মাধ্যমে একদিকে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।

প্রতিমন্ত্রী বলেন, ভোলার প্রতিটি গ্রাম ও প্রতিটি পরিবারে, যেখানে গবাদিপশু কিংবা হাঁস-মুরগি পালন করা হয়, সেখানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে। এ কার্যক্রমকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে যুব উন্নয়ন অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সারা দেশে ইতিমধ্যে যেসব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, সেগুলোর সফলতা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রচার-প্রচারণা বাড়ানো হবে। এতে মানুষ বায়োগ্যাস প্রযুক্তির সুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং নিজেদের উদ্যোগে এ ধরনের প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত হবেন।

আমিনুল হক বলেন, বায়োগ্যাসের পাশাপাশি সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশবান্ধব জ্বালানির এসব উদ্যোগকে আগামী পাঁচ বছরে সারা দেশের গ্রাম ও পরিবার পর্যায়ে আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে সরকারের।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102