মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই চট্টগ্রামে গুলি ছুড়ে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ১৩ ঢাকায় মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বিজিএমইএ ও বেজার মতবিনিময় চাঁদপুরে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩, আহত ১৫ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকায় মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102