মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

বিমানবন্দর সড়ক স্বাভাবিক কোথাও গাড়ির হালকা জট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

রাজধানীর বিমানবন্দর সড়কে যান চলাচল পরিস্থিতি আগের দিনের তুলনায় গত রবিবার স্বাভাবিক ছিল। যান চলাচল স্বাভাবিক রাখতে একটি লেন খুলে দেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

উত্তরা থেকে বিমানবন্দর আসার পথে যে দুটি লেন শনিবার চালু করা হয়েছিল, তা গতকালও খোলা রাখা হয়। ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে গাড়ির চাপ থাকলে অতিরিক্ত যানজট ছিল না।

তবে কোথাও কোথাও হালকা যানজটের চিত্র দেখা গেছে।

জানতে চাইলে বিমানবন্দর এলাকায় কর্মরত ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) মো. ইউনুস মিঞা আকন্দ বলেন, ‘আমরা ভেবেছিলাম গাড়ির চাপ বাড়তে পারে। তাই ওই লেনটি বন্ধ করা হয়নি। তবে বেশির ভাগ গাড়ি এই লেন দিয়েই যাতায়াত করছে। আজ অন্যান্য দিনের তুলনায় খুব কম গাড়ির চাপই দেখা যাচ্ছে। বিকেলের দিকে বাড়লে যাতে অসুবিধা না হয়, তাই লেনটি এখনো চালু রেখেছি। ’

রাজধানীর মিরপুর, শ্যামলী, ধানমণ্ডি, সায়েন্স ল্যাব, শাহবাগ, মালিবাগ, বাড্ডা, খিলক্ষেত, বিমানবন্দর ও উত্তরা এলাকায় গিয়ে দেখা যায়, সকালে অফিস শুরুর আগে কিছুটা যানজট ছিল। সেটাও অন্যান্য দিনের তুলনায় অনেক কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরো কমে যায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102