সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
যশোরে মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে শিশুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন।যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ওই এলাকায় পিয়ার আলীর ছেলে আব্দুর রহমান পেশায় রাজমিস্ত্রি। শিশুটির অভিযোগ, মা ভিক্ষা করতে বাইরে গেলে তাদের ঘরে কয়েকদিন ধরে আব্দুর রহমান যাতায়াত করতে থাকে। পরে মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে আব্দুর রহমান তাকে কয়েকদিন ধর্ষণ করে। গত ১৫ মার্চ সন্ধ্যায় তাকে পাশের একটি বন্ধ দোকানের সামনে ডেকে নিয়ে ফের ধর্ষণ করে আব্দুর রহমান।পরদিন বিষয়টি মাকে জানায় সে।ভুক্তভোগীর মা বলেন, মেয়ে তাকে পুরো ঘটনা জানালে তিনি স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান। পরে মঙ্গলবার দুপুরে আব্দুর রহমানের স্ত্রী তাদের ঘরে এসে হুমকি দিয়ে বলেন, স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে তাদের এলাকা ছাড়তে হবে।কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, ‘মেয়েটির সঙ্গে কথা বলেছি।পরিবারটি এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102