শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি মেগা প্রকল্পে অপচয় রোধে উন্নত ফিজিবিলিটি স্টাডির গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী উত্তরায় পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল, নগদ ২ লাখ ৯০ হাজার টাকা জব্দ দক্ষ নেতৃত্ব ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ গড়ার বার্তা, অনুষ্ঠিত সিইও ফ্যাক্টরি লিডারশিপ সামিট মানবতার অনন্য দৃষ্টান্ত: কৃত্রিম অঙ্গ সংযোজনে নতুন জীবনের স্বপ্ন মুহুরীর উজানের ঢলে লোকালয়ে পানি, দুর্ভোগে হাজারো মানুষ চার বছর পর গ্রেপ্তার ইস্যুতে মুখ খুললেন পরীমনি ফ্রান্স-স্পেনকে এগিয়ে রাখলেন কোর্তোয়া, রোমেরো বললেন—‘কান দিই না

উত্তরায় পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল, নগদ ২ লাখ ৯০ হাজার টাকা জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে একটি পিকআপভর্তি ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকাসহ একজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় পিকআপে থাকা তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৯-৬৬৪৫ নম্বরের একটি পিকআপ সেক্টরের ভেতরে সন্দেহজনকভাবে চলাচল করছিল। এ সময় উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নিরাপত্তা কমান্ডার আব্দুল খালেক, সহকারী কমান্ডার আমিনুল ইসলাম এবং তাদের নিরাপত্তাকর্মীরা নিয়মিত টহলের সময় গাড়িটিকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন। তাদের তৎপরতায় পিকআপটি আটক করা সম্ভব হয় এবং বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি তল্লাশি চালায়। তল্লাশিতে অত্যন্ত কৌশলে পিকআপের ভেতরে টিন দিয়ে তৈরি করা একটি গোপন প্রকোষ্ঠ থেকে ৯৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় নগদ ২ লাখ ৯০ হাজার টাকা। অভিযানের সময় পিকআপে থাকা তিনজনের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করা হয়।
উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ বলেন, “আমাদের সেক্টরের নিরাপত্তা কমান্ডার আব্দুল খালেক, সহকারী কমান্ডার আমিনুল ইসলাম এবং তাদের সহকর্মীরা নিয়মিত টহলের সময় পিকআপটিকে সন্দেহ করে থামানোর চেষ্টা করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে গাড়িটি আটক করা সম্ভব হয়। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ এসে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে এবং একজনকে আটক করে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদকের একটি বড় চালান এদিক দিয়ে যাচ্ছে। এরপর তাদের ধরতে আমাদের একটি চৌকস টিম মাঠে মোতায়েন করা হয়। পরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় আমরা পিকআপটি আটক করি। পিকআপের ভেতরে অত্যন্ত কৌশলে একটি গোপন গ্যাপ তৈরি করে টিন দিয়ে ঢেকে মাদক রাখা হয়েছিল। সেখান থেকে ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং তিনজনকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মাদক ও নগদ অর্থের উৎস এবং এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102