সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালাল বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক নজর বিডির ৪র্থ বছরে পদার্পণ, অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফায়দাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন কফিল উদ্দিন আহমেদ কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ রস সংগ্রহের মৌসুম, গাছে গাছে ব্যস্ত সময় গাছিদের যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন পাকুন্দিয়ার কৃতি সন্তান আহমদ ফারুক খোকন

তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহের পথ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে মিশ্র প্রবণতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার বাজারে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়িয়েছে।

একই সময়ে বেড়েছে মুরবান ক্রুডের দাম। তবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও প্রাকৃতিক গ্যাসের দাম কিছুটা কমেছে। ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, সোমবার টোকিও সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩১ ডলার। আগের দামের তুলনায় এটি ৬ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ বেশি। একই সময়ে মুরবান ক্রুডের দামও ঊর্ধ্বমুখী ছিল। বাজার বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহপথ নিয়ে অনিশ্চয়তাই বাজারে এই অস্থিরতার অন্যতম প্রধান কারণ। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায় সমুদ্রপথে পরিবহন করা তেলের দামে বাড়তি ঝুঁকি মূল্য বা ‘রিস্ক প্রিমিয়াম’ যুক্ত হচ্ছে। ব্রেন্ট ক্রুড সমুদ্রপথে সরবরাহ হওয়া তেলের অন্যতম প্রধান বৈশ্বিক বেঞ্চমার্ক। হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি এবং সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে এই তেলের দামে বাড়তি চাপ তৈরি হয়েছে।

সাম্প্রতিক বাজার তথ্যে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দামের ব্যবধান ব্যারেলপ্রতি ১১ ডলারের বেশি হয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সমুদ্রপথে পরিবহন করা তেল সরবরাহ বিঘ্নের ঝুঁকিতে তুলনামূলক বেশি থাকায় দুই বেঞ্চমার্কের দামের এই ব্যবধান তৈরি হচ্ছে। তেলের দাম বাড়ার পেছনে শুধু সরবরাহ নিয়ে উদ্বেগ নয়, পরিবহন সংকটও বড় ভূমিকা রাখছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকারের সংকটের পাশাপাশি জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বেড়েছে। তেলবাহী জাহাজকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হওয়ায় অপরিশোধিত তেল পরিবহনের মোট খরচও বাড়ছে।

বিশেষ করে বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসির ভাড়া সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। গালফ নিউজের তথ্য অনুযায়ী, ভিএলসিসির ভাড়া দৈনিক ১৩ লাখ ডলারে পৌঁছেছে, যা বছরের শুরুর তুলনায় প্রায় ৪৩ গুণ বেশি। এর ফলে এশিয়ার ক্রেতাদের কাছে তেল পৌঁছানোর খরচও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। এদিকে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি সাম্প্রতিক সময়ে যুদ্ধ শুরুর আগের মাত্রার কাছাকাছি বা তার ওপরে উঠলেও হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। ফলে সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ার পরও পরিবহন নিরাপত্তা নিয়ে বাজারে উদ্বেগ কাটেনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করা না গেলে তেলের সরবরাহ ও পরিবহন ব্যয় দুই দিকেই চাপ অব্যাহত থাকতে পারে। এতে এশিয়ার তেল আমদানিকারকদের জন্য অপরিশোধিত তেলের প্রকৃত আমদানি ব্যয় আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102