সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। একইসঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়।

সভাপতি বলেন, প্রায় ১৬ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত নীতি ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে কমিটি ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। কাজে জবাবদিহিতা নিশ্চিত করা, সততার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট সকলের মতামতকে প্রাধান্য দিয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে সকল কর্মকর্তা-কর্মচারী এবং কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। একইসঙ্গে সরকার ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৈঠকে নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি; নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি; মোঃ হাফিজ ইব্রাহিম, এমপি; মোঃ মাহমুদুল হক রুবেল, এমপি; আনিছুর রহমান, এমপি; সাঈদ আহমেদ, এমপি; সানজিদা ইয়াসমিন, এমপি; মোঃ নাজমুল হুদা, এমপি এবং আবদুল হান্নান মাসউদ, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102