বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বৃষ্টির মধ্যেও দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা নেইমারকে ছাড়াই গ্রুপ পর্ব খেলতে হতে পারে ব্রাজিলের বাজেটে কৃষক কার্ডের জন্য থাকছে ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ ডেথ রেফারেন্সের শুনানি রবিবার, বিশেষ আইনজীবী প্যানেল গঠন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে: সংস্কৃতি সচিব কানিজ মওলা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ মাথাপিছু আয় ছাড়াল ৩ হাজার মার্কিন ডলার, জিডিপি ৫০০ বিলিয়ন ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১০ জুন) রাত ২টার দিকে ফেনীর খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি গ্যাস বোঝাই ট্রাকের চাকা পাংচার হলে সেটি খাইয়ারা মহাসড়কের পাশে থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন মানুষ জড়ো হয়ে ট্রাক চালককে চাকা পরিবর্তনের কাজে সহযোগিতা করছিলেন। হঠাৎ পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস বোঝাই ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং নয়জন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নিহতদের মধ্যে জাহাঙ্গীর (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার জানান, হতাহতদের মধ্যে একজন হাসপাতালে আনার পর এবং অন্যজনকে আনার আগেই মৃত্যু হয়। আহতদের অনেকের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। জরুরি চিকিৎসা শেষে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102