বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহীদ জিয়ার ….স্বাস্থ্যমন্ত্রী বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ তেলাপোকা কোথায় পেল ওড়ার শক্তি? নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১ স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ডেপুটি স্পীকারের নেতৃত্বে ৪ সদস‍্যের প্রতিনিধি দলের আজ চীন যাত্রা অভিনয়ে কি আর ফিরবেন না ক্যাটরিনা? খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

ভাইকিংসের সাজে ফটোশুট করে বিতর্কে নরওয়ে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের জার্সি উন্মোচন ও ফটোশুট ঘিরে নজিরবিহীন বিতর্কের মুখে পড়েছে নরওয়ে জাতীয় ফুটবল দল। দেশটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং তার সতীর্থদের একটি ভাইকিং থিমযুক্ত ফটোশুটকে কেন্দ্র করে নরওয়ের সমাজ ও ক্রীড়াঙ্গনে তীব্র বিভক্তি দেখা দিয়েছে।

একটি সমুদ্রসৈকতে আয়োজিত এই বিতর্কিত ফটোশুটে নরওয়ে দলের খেলোয়াড়দের হাতে ভাইকিংদের ঐতিহ্যবাহী ঢাল, ধনুক, তীর এবং কুঠার দেখা যায়, যার পটভূমিতে ছিল ভাইকিংদের বিশেষ নৌকা। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের পরিকল্পনায় তৈরি এই বিশেষ জার্সির পেছনে কিছু রুনিক লিপি বা প্রাচীন ভাইকিং প্রতীক ব্যবহার করা হয়েছে।
নরওয়ের মূলধারার গণমাধ্যমগুলোতে এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশটির খ্যাতনামা সাংবাদিক মারকুস স্লেটহোম এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে, এই ভাইকিং চিত্রগুলো অত্যন্ত উগ্র এবং সমাজ থেকে অন্য সংস্কৃতিকে বাদ দেওয়ার মানসিকতার বহিঃপ্রকাশ।তার মতে, এই ছবিগুলো প্রায় এক দশক আগের নব্য-নাৎসিদের প্রচারণামূলক কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দেয়।

এদিকে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এই ধরনের বিতর্ক নরওয়ে দলের ড্রেসিংরুম এবং অনুশীলন ক্যাম্পেও বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে এই সামাজিক বিতর্ককে একেবারেই পাত্তা দিতে নারাজ দলের প্রধান কোচ স্টেল সলবাকেন। এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ ক্ষোভ প্রকাশ করেন। সলবাকেন সাফ জানিয়ে দিয়েছেন যে বর্তমানে এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় নিয়ে ভাবার আছে এবং এসব ফালতু বিতর্কের পেছনে নষ্ট করার মতো সময় তার বা তার দলের নেই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102