যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ট্রাক চালানোর দায়ে গ্রেপ্তার ৩০ ভারতীয়; শিগগিরই বহিষ্কার
অনলাইন ডেস্ক
-
আপডেট টাইম:
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস ও ট্রাকচালক হিসেবে কাজ করার অভিযোগে ভারতীয় ৩০ নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ।বলা হয়, ‘অপারেশন চেকমেট’ নামে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয় এবং আইন প্রক্রিয়া শেষে শিগগিরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।সোমবার (১ জুন) যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এক বিবৃতিতে জানায়, গত ১১ থেকে ১৫ মে অ্যারিজোনার ইউমা সেক্টরে পরিচালিত অভিযানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩৬ জন ভারী পণ্যবাহী ট্রাকচালক ছিলেন।গ্রেপ্তার হওয়া ৩৬ ট্রাকচালকের মধ্যে ৩০ জনই ভারতীয় নাগরিক। বাকি ছয়জনের মধ্যে রয়েছেন মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার নাগরিক।তদন্তে দেখা গেছে, তাদের অনেকের কাছেই ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে পাওয়া বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল। তবে কয়েকজনের কোনো ধরনের বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না।সিবিপি জানিয়েছে, আটক ব্যক্তিদের অধিকাংশের কাছে কর্মসংস্থান অনুমোদনপত্র ছিল। তবে সেই অনুমোদনপত্র সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আমলে ইস্যু করা হয়েছিল।ফলে এসব নথির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় তারা বৈধভাবে কাজ করার অনুমতি হারিয়েছেন।ফেডারেল আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সবাইকে বহিষ্কার (ডিপোর্ট) করা হবে।কর্তৃপক্ষের ভাষ্য, ‘অপারেশন চেকমেট’-এর এর লক্ষ্য হলো অভিবাসন আইন প্রয়োগের মাধ্যমে বাণিজ্যিক যানবাহন পরিচালনাকারী অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করে জননিরাপত্তা নিশ্চিত করা।যুক্তরাষ্ট্র সীমান্ত টহল বাহিনীর ইউমা সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান ডাস্টিন কডল বলেন, ‘অপারেশন চেকমেট আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন, যার মাধ্যমে আমরা অবৈধভাবে অবস্থানকারী চালকদের কারণে জননিরাপত্তার ঝুঁকি কমাতে কাজ করছি।’তিনি আরো বলেন, ‘ফেডারেল এজেন্টরা প্রতিদিন টহলে থাকেন, যাতে এসব ব্যক্তিকে শনাক্ত করে আটক করা যায় এবং যুক্তরাষ্ট্রের সড়কে প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছে। এতে অযোগ্য বিদেশি নাগরিকদের বাণিজ্যিক ট্রাক ও বাস চালানোর লাইসেন্স পাওয়া ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মাসগুলোতে ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন ট্রাকচালকের বিরুদ্ধে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটানোর অভিযোগ ওঠার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..