শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রধানমন্ত্রীর খালখনন কর্মসূচির প্রাক্কালে ত্রিশালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মদনে প্রথম উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে সহায়তা দেওয়া হবে এমপি লুৎফুজ্জামান বাবর ‘ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল?’ পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক কমছে না নিত্যপণ্যের দাম, মাছের বাজারেও আগুন বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত লাশ এক বছর আট মাস বয়সি কন্যাশিশুকে গলা কেটে হত্যা করলেন মা পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা

‘ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল?’

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সি শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ড নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। 

ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (২১ মে) নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তমা মির্জা লেখেন, ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে। এমন বিচার হবে যে, এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারবে না।

পোস্টে ধর্ষণকারীদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো নিয়েও তীব্র আপত্তি তোলেন অভিনেত্রী। প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, ‘কিসের তদন্ত? কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?’

রামিসাকে নিজের বোনের সঙ্গে তুলনা করে এ অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তমা মির্জা। তার কথায়, ‘রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের নৃশংস হত্যাকারীর বিচার চাই।’

প্রসঙ্গত, শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102