বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হত্যাচেষ্টা মামলায় সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে শ্রমিক কল্যাণ ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মায়ের ওপর অভিমান করে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত। স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক

মায়ের ওপর অভিমান করে ১০ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজধানীর কদমতলীতে মায়ের ওপর অভিমান করে সাবিকুন নাহার (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

বুধবার (২০ মে) বিকালে দনিয়া নাসির উদ্দীন সড়ক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাবিকুন নাহার রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পিতার নাম খলিলুর রহমান। গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।

কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান যুগান্তরকে বলেন, শিক্ষার্থী সাবিকুন নাহার প্রতিদিনের মত বুধবার স্কুলে যায়। অন্য দিন বিকালে বাসায় ফিরলেও আজ নির্ধারিত সময়ের আগে বাসায় চলে আসে। সেজন্য তার মা তাকে বকাবকি করেছে। সেকারণে মায়ের সঙ্গে অভিমান করে সাবিকুন নাহার আত্মা হত্যা করেছে। লাশ সুরতহাল করা হয়েছে। পরিবারের লোকজনের অনুরোধে ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102