শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানাধীন এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) তাকে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (১৮ মে) দিনগত রাতে ভুক্তভোগীর নানা বাদী হয়ে ভূল্লী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবা-মা দুজনেই ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত থাকায় সে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রতিবেশী ওই কিশোর প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত বলে অভিযোগ রয়েছে।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৪টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। এ সময় অভিযুক্ত কিশোর তাকে একা পেয়ে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যায়। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার নানা ও এক আত্মীয়কে বিষয়টি জানায়। পরে মোবাইলে ঢাকায় অবস্থানরত মা-বাবাকে বিষয়টি অবহিত করা হয়। তারা বাড়িতে ফেরার পর আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করেন। এ কারণে অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদীপক্ষ জানায়।

ভূল্লী থানার ওসি সাময়িক দায়িত্বে থাকা এসআই দীন মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এজাহার পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102