সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাদুঘর অতীত ও বর্তমানের জীবন্ত দলিল: শাহবাগে আন্তর্জাতিক জাদুঘর দিবসের আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ খিলক্ষেতে ২০ এসএসসি পরীক্ষার্থীর ওপর চাপাতি হামলা ইন্দোনেশিয়ায় রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো উত্তরার ‘এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ’ বিনিয়োগের সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। লাইসেন্স নবায়ন ও শিল্পবান্ধব সমাধানে বিজিএমইএ-ডিআইএফই বৈঠক অনুষ্ঠিত দুর্গাপুরে নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত করোনার প্রথম আঘাতে মাত্র ৯ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণকারী বেবিচকে আইকাও প্রশিক্ষক কোর্স সনদ বিতরণ, ২৪ কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন

ঝিনাইদহে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১৮ মে, ২০২৬

ঝিনাইদহে একই সঙ্গে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার সময় নিজ বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তাদের মৃত্যু হয়।

নিহত মজিবর খাঁ (৬০) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে এবং মজিবর খাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্বজনরা জানান, আজ সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যায়। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায় , পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। একই সঙ্গে স্বামী-স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102