রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক। তুরাগ থানার নতুন ওসি মোস্তাফিজুর রহমান ৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজী আছি, আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না – ধর্মমন্ত্রী কায়কোবাদ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডেপুটি স্পীকারের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু সাবেক সংসদ-সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে — চীফ হুইপ হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে — ডেপুটি স্পীকার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক।

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

ঢাকা: দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের একমাত্র কন্যা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন: “কারিনা কায়সার ছিলেন একাধারে একজন মেধাবী কনটেন্ট ক্রিয়েটর, ওটিটি প্ল্যাটফর্মের অভিনয়শিল্পী এবং সম্ভাবনাময় চিত্রনাট্যকার। তাঁর এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের ফুটবল অঙ্গনের কিংবদন্তি কায়সার হামিদের পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীরভাবে সমব্যথী।”

প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, পরিবারটি যেন এই কঠিন শোক সহ্য করার শক্তি লাভ করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102