শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

সীমান্তে ১৮৯০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ১

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ সাগর মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ মে) বিজিবির মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

গ্রেফতার সাগর জেলার তাহিরপুরের ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া সীমান্ত গ্রামের রহম আলীর ছেলে।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের (বিজিবি) অধিনায়ক লে.কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের তাহিরপরের বিরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল শুক্রবার সন্ধ্যায় সাগরকে গ্রেফতার করে। এরপর তার কাছে থাকা ১৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইল জব্দ করা হয়।

এ ঘটনায় বিরেন্দ্রনগর বিওপির বিজিবি হাবিলদার নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102