শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায় হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের সম্মান ll – মং এ খেন মংমং ll সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” নভেম্বরের মধ্যেই সমাবর্তন করতে বদ্ধপরিকর রয়েল ইউনিভার্সিটি: উপাচার্য হামে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বামীর পাশে শায়িত হলেন স্ত্রী ও ৩ সন্তান

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৬ মে, ২০২৬

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত বাসের চাপায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ আলী হেলপার হিসেবে সঙ্গে কাজ করতেন।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক ভোর সাড়ে ৪টার দিকে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে সড়কের এক পাশে ট্রাকটি থামিয়ে বাবা-ছেলে মিলে চাকা মেরামতের কাজ শুরু করেন।  এ সময় ভাঙ্গাগামী দ্রুতগতির একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসি। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102