সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পাবলিক লাইব্রেরি রত্নগর্ভা সম্মাননা পেলেন ৩১ মা বিজিএমইএ-ওপেন সাপ্লাই হাব চুক্তি, পোশাক খাতে ডিজিটাল স্বচ্ছতা উদ্যোগ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ ঘরের সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, রক্তমাখা অবস্থায় আটক ১ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প কিমকে হত্যা করা হলে পারমাণবিক হামলার হুঁশিয়ারি যশোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান হামে শিশু মৃত্যু: টিকাদান ব্যর্থতার অভিযোগ পোশাক খাতের টেকসই রূপান্তরে বিজিএমইএ ও জিআইজেড এর মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিজিএমইএ-ওপেন সাপ্লাই হাব চুক্তি, পোশাক খাতে ডিজিটাল স্বচ্ছতা উদ্যোগ

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১১ মে, ২০২৬

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও তথ্যের স্বচ্ছতা বিশ্বদরবারে তুলে ধরতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আন্তর্জাতিক সংস্থা ওপেন সাপ্লাই হাব (OS Hub) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ তার উৎপাদন খাতের তথ্য একটি ওপেন-সোর্স বৈশ্বিক প্ল্যাটফর্মে উন্মুক্ত করছে।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গতকাল রবিবার (১০ মে) এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিজিএমইএ এর পক্ষে সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং ওপেন সাপ্লাই হাবের পক্ষে সংস্থাটির সিনিয়র ডাইরেক্টর অব প্রোগ্রামস, হান্নাহ লেনেট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিজিএমইএ এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী, বিজিএমইএ ট্রেড ফেয়ার কমিটির চেয়ারম্যান এম.সাজেদুল করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো, একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেস প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পোশাক কারখানার অবস্থান, উৎপাদিত পণ্য তালিকা এবং বিশেষ সক্ষমতা আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রদর্শন করা সম্ভব হবে। এই উদ্যোগটি বৈশ্বিক সোর্সিং এবং ব্যবসায়িক সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে।

সমঝোতা স্মারকের উল্লেখযোগ্য দিকসমূহ:

• সদস্য কারখানার ম্যাপিং: বিজিএমইএ এর সদস্যভুক্ত কারখানাগুলোর তথ্য ও অবস্থান ওএস হাব এর গ্লোবাল সাপ্লাই চেইন ম্যাপিং প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে ।
• ইউনিক আইডি ও স্ট্যান্ডার্ডাইজেশন: প্রতিটি কারখানাকে ওএস হাব অ্যালগরিদমের মাধ্যমে একটি ‘ইউনিভার্সাল ওএস আইডি’ প্রদান করা হবে। এটি বৈশ্বিক ব্র্যান্ড, রিটেইলার এবং গবেষকদের সঠিক কারখানা শনাক্তকরণে ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিতকরণে সহায়তা করবে।

• সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ: কারখানার মালিক ও ব্যবস্থাপকদের জন্য অনলাইন কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে, যাতে করে তারা ডিজিটাল প্রোফাইল ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠতে পারেন।

• নিরীক্ষা পুনরাবৃত্তি হ্রাস: বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে তথ্যের আদান-প্রদান বা ইন্টারঅপারেবিলিটি বৃদ্ধির মাধ্যমে বারবার একই তথ্য প্রদানের ঝামেলা কমানোর চেষ্টা করা হবে।

উল্লেখ্য যে, ওপেন সাপ্লাই হাব একটি খ্যাতনামা আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ম্যাপিং প্ল্যাটফর্ম পরিচালনার মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে। বিজিএমইএ এর সাথে এই কৌশলগত অংশীদারিত্ব পণ্য উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি স্তরের তথ্যের নির্ভুলতা বা ট্রেসেবিলিটি আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে ওপেন সাপ্লাই হাবের সিনিয়র ডাইরেক্টর অব প্রোগ্রামস, হান্নাহ লেনেট বলেন,
বিজিএমইএ এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিটি কারখানাকে একটি ইউনিক ডিজিটাল প্রোফাইল প্রদান করছি, যা কেবল তথ্যের সঠিকতাই নিশ্চিত করবে না, বরং কারখানাগুলোর সামাজিক ও পরিবেশগত উন্নয়নের চিত্র বিশ্বদরবারে আরও স্পষ্টভাবে তুলে ধরবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগটি আন্তর্জাতিক ব্র্যান্ড এবং রিটেইলারদের জন্য সঠিক সোর্সিং সিদ্ধান্ত নিতে সহায়ক হবে এবং বাংলাদেশের পোশাক শিল্পকে আরও আধুনিক ও দায়িত্বশীল হিসেবে প্রতিষ্ঠিত করবে।

বিজিএমইএ এর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলেন,
স্বচ্ছ ও ট্রেসেবল সাপ্লই চেইন তৈরিতে ওপেন সাপ্লাই হাবের সাথে বিজিএমইএ এর এই অংশীদারিত্ব একটি মাইলফলক। ইউরোপীয় ইউনিয়নের সাসটেইনেবিলিটি বিষয়ক কঠোর আইনি বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত শর্তাবলীর প্রেক্ষাপটে নির্ভরযোগ্য ডেটা এখন আর ঐচ্ছিক নয়, বরং অপরিহার্য ব্যবসায়িক প্রয়োজন। এই সমঝোতা স্মারকটি বিশ্ববাজারে আমাদের সদস্য কারখানাগুলোর দৃশ্যমানতা বাড়াবে এবং বাংলাদেশকে একটি টেকসই সোর্সিং গন্তব্য হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে।

বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন,
‘সাপ্লাই চেইনের স্বচ্ছতাই টেকসই বাণিজ্যের মূল ভিত্তি। ওপেন সাপ্লাই হাবের সাথে এই উদ্যোগ আমাদের উৎপাদন খাতের সঠিক তথ্য বিশ্বজুড়ে সহজে পৌঁছে দেবে। সিএসথ্রিডি এর মতো আন্তর্জাতিক আইনি কাঠামো যে ধরণের স্বচ্ছতা ও তথ্যের নিশ্চয়তা দাবি করে, বাংলাদেশ তা পূরণে পুরোপুরি প্রস্তুত।

উভয় পক্ষ এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রেতাদের কাছে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর সরবরাহকারী দেশ হিসেবে নিজেকে উপস্থাপন করার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102