শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বরিশালে কলেজছাত্রী সানজিদা কবির আনিতাকে (২১) বাসায় ডেকে নিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার মুহাম্মদ গোলাম মোর্শেদ জিলানীর ছেলে। তিনি বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকার রাফি মঞ্জিলের ছয় তলায় ভাড়া থাকতেন।
 
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান।
মামলার বরাত দিয়ে র‍্যাব-৮ জানায়, নিহত সানজিদা কবির আনিতার সঙ্গে হিমুর গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা তার বোনের বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, আনিতা বগুড়া রোডের অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুলের বিপরীত গলিতে হিমুর ভাড়া বাসায় রয়েছেন।
​সেখানে গিয়ে পরিবারের সদস্যরা খাটের ওপর আনিতার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার থেকেই অভিযুক্ত হিমু পলাতক ছিলেন।
 
পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইছলাদী টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করে।
 
র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার হিমুকে কোতোয়ালী কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102