সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চীফ হুইপের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র প্রতিনিধি  দলের সৌজন্য সাক্ষাৎ ‘বিজিএমইএ মো: রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টার’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শহীদ জিয়াউর ও বেগম খালেদা জিয়ার সমাধিতে সংসদ সদস্যদের শ্রদ্ধাঞ্জলি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ নেত্রকোনায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪ ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ নারী নিহত রাতে বাড়ি ফেরেননি ধান ব্যবসায়ী, সকালে বাড়ির কাছে মিলল গলাকাটা লাশ

রাতে বাড়ি ফেরেননি ধান ব্যবসায়ী, সকালে বাড়ির কাছে মিলল গলাকাটা লাশ

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৪ মে, ২০২৬

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে বাড়ির কাছে এক পুকুরপাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম দুলাল মিয়া (৫৪)। তিনি উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান ব্যবসায়ী।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুলাল মিয়া স্থানীয় মুন্সিরহাট বাজারে ধানের ব্যবসা করেন। গতকাল রোববার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন ধারণা করেছিলেন, তিনি হয়তো ব্যবসায়িক কাজে বাইরে কোথাও গেছেন। কিন্তু আজ সকালে বাড়ি থেকে ৩০০ গজ দূরে একটি পুকুরপাড়ে দুলালের গলাকাটা লাশ দেখতে পান স্বজনেরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

দুলালের চাচাতো ভাই জামান খান বলেন, ‘এলাকায় কারও সঙ্গে ভাইয়ের (দুলাল) কোনো বিরোধ ছিল না। কী কারণে তাঁকে হত্যা করা হলো বা কারা হত্যা করল, এসবের কিছুই বুঝতে পারছি না আমরা।’

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘কারা ও কী কারণে হত্যা করেছে, তা উদ্‌ঘাটনে আমরা কাজ করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102