বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আড়াই হাজারের বেশি ফাঁসির আসামি কনডেম সেলে, প্রতিমুহূর্ত কাটছে মৃত্যু যন্ত্রণায় ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী পাহাড়ি ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬ ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের ঘটনায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ক্রেতা সেজে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ক্রেতা সেজে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ক্রেতা সেজে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানায় র‌্যাব।

আটকরা হলেন- মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। তাদের মধ্যে চারজন দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার বাসিন্দা এবং অপরজন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আনোয়ার হোসেন জানান, জব্দ করা গুলি পিস্তল ও রিভলবারের। এগুলো বিক্রির উদ্দেশে আনা হয়েছিল। আটকরা ভারতসহ বিভিন্ন স্থান থেকে গুলি সংগ্রহ করে খুচরা বাজারে বিক্রি করতেন।

তিনি আরও জানান, র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করেন। ৫ রাউন্ড গুলির জন্য ১২ হাজার টাকায় দরদাম চূড়ান্ত হয়। পরে পরিকল্পিত অভিযানে দলটির পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102