মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

দক্ষিণখানে ইয়াবা কারবারি আখ্যা দিয়ে এএসআইকে গণধোলাই, গ্রেপ্তার ২

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর দক্ষিণখান এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে ইয়াবা কারবারি আখ্যা দিয়ে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী কর্মকর্তা মো. আনিসুর রহমান বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে ।

জানা যায় গত সোমবার (২৭ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে দক্ষিণখানের কাওলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান , একদল যুবক পুলিশের পোশাক পরা অবস্থায় আনিসুর রহমানকে ঘিরে ধরে মারধর শুরু করে। তারা তাকে ইয়াবা কারবারি আখ্যা দিয়ে দাবি করে, তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে এসেছেন এবং তার কাছে ইয়াবা রয়েছে।

ঘটনার পরপরই এলাকাবাসীর মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পৌঁছায়। তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা আহত অবস্থায় ওই কর্মকর্তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।

পরে ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক আনিসুর রহমানকে ঘিরে ধরে মারধর করছেন এবং তাকে ইয়াবা ব্যবসায়ী বলে অভিযোগ তুলছেন। তবে ফুটেজে কোনো ধরনের মাদকদ্রব্য দৃশ্যমান হয়নি।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোমবার রাতেই দক্ষিণখানের কাওলা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আমিনুল ইসলাম ইমরান (২৯), পিতা রফিকুল ইসলাম এবং তাহমিদ ফিরোজ স্মরণ (৩২), পিতা ইঞ্জিনিয়ার সামছুল আলম।

দক্ষিণখান থানার অফিসার ইনর্চাজ মো. শরীফুল ইসলাম জানান, ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102