সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহবান বস্তাবন্দি অজ্ঞাত নারী ও নবজাতকের লাশ উদ্ধার, ফেসবুকে তোলপাড় প্রশ্নপত্রে দাগ দেওয়ায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, পাশের কেন্দ্রে হামলা-ভাংচুর বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল কাস্টমস কর্মকর্তার লাশের পাশে স্ত্রীর বিলাপ, ‘আমার স্বামীকে কেন হত্যা করা হলো’ ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরাইল যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলা, নিহত ১৪ শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, পাশের কেন্দ্রে হামলা-ভাংচুর

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বগুড়ার সোনাতলায় রোববার এসএসসি পরীক্ষায় সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুল সেট কোডে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভুল সেট কোডে পরীক্ষা হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অজ্ঞাত কারণে পার্শ্ববর্তী আরেকটি কেন্দ্র ভাঙচুর করেছে।

এ ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি এবং ট্যাগ অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

জানা গেছে, রোববার এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি ১ম পত্র/১০৭ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বগুড়ার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে সেট কোড-১ এর পরিবর্তে সেট কোড-৩ দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। ওই কেন্দ্রে মোট ৭০৩ জন পরীক্ষার্থীর উপস্থিত ছিল ৬৯৮ জন। পরীক্ষা শেষে দুপুরে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পার্শ্ববর্তী সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। তবে অনেকে বলেছেন, প্রশ্নের উত্তর লেনদেনকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষনিকভাবে সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. শাহাদুত জ্জামান সাজুকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়াও ওই কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

এ ঘটনায় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ আব্দুল হাই মাস্টার বলেন, পার্শ্ববর্তী কেন্দ্রে ভুল সেট কোডে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এর প্রভাব পড়ে আমার স্কুলে। এমনকি আমাকে শিক্ষার্থীরা অকথ্য ভাষায় গালিগালাজসহ হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তবে তিনি এ হামলার কারণ নিশ্চিত করে বলতে পারেননি।

এ ব্যাপারে সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ট্যাগ অফিসার আব্দুল লতিফ ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তিনি আত্মগোপন করেন। মূলত তার ভুলেই এ ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীরা দাবি করেছেন।

এ প্রসঙ্গে সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহাদুত জ্জামান সাজু বলেন, ভুলবশত ১নং সেটের পরিবর্তে ৩নং সেটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও তিনি তাকে অব্যাহতির কথা স্বীকার করেন।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, এ ঘটনার পর তাৎক্ষনিক কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই কেন্দ্র সচিবকে দায়িত্ব হতে অব্যাহতি এবং ট্যাগ অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102