বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান: ট্রাম্প

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান এমন একটি প্রস্তাব দিতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে।  স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন। 

মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রয়টার্সকে বলেন, ‘তারা (ইরান) একটি প্রস্তাব দিচ্ছে, এখন দেখতে হবে সেটি কী হয়।’ তবে প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনো অবগত নন বলেও জানান।

যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করছে—এ প্রশ্নে ট্রাম্প সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘আমি সেটা বলতে চাই না, তবে আমরা এখন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গেই কথা বলছি।’

এদিকে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র।  হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।  তারা শনিবার সকালে রওনা হবেন।

এর আগে,  শুক্রবার রাতে পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির নেতৃত্বে একটি দল পৌঁছেছে।  এক ‍বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনিরসহ দেশটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার চলমান প্রচেষ্টা’ নিয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102